ঢাকা-২০ আসনে জমে উঠেছে শেষ মুহূর্তের নির্বাচনী প্রচারণা

সাভার (ঢাকা) প্রতিনিধিঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-২০ আসনে (ধামরাই) জমে উঠেছে শেষ মুহূর্তের নির্বাচনী প্রচারণা।  সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত দলীয় নেতা কর্মীদের সাথে নিয়ে বিভিন্ন পাড়া মহল্লায় চষে বেড়াচ্ছেন প্রার্থী ও সমর্থকরা। নির্বাচন যতই ঘনিয়ে আসছে নির্বাচনী প্রচারনায় মাঠ সরগম করে তুলছেন নেতাকর্মীরা।

ধামরাইয়ে ধানের শীষ প্রতীকের প্রার্থী তমিজ উদ্দিনের পক্ষে ভোট প্রার্থনা করে ভোটারদের ঘরে ঘরে গিয়ে ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করেন যুবদল নেতা শরিফুল ইসলাম। এছাড়া অন্যান্য রাজনৈতিক দলের প্রার্থীসহ স্বতন্ত্র প্রার্থীরাও বিভিন্ন স্থানে সভা, সমাবেশ ও গণসংযোগের মাধ্যমে ভোটারদের কাছে নিজেদের প্রতিশ্রুতি তুলে ধরছেন। এরই ধারাবাহিকতায় ধামরাই উপজেলা বিএনপির সভাপতি ধানের শীষ প্রতীকের প্রার্থী তমিজ উদ্দিনের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। ধামরাই বাজারের উপজেলা গেটের সামনে যুবদলের সর্ববৃহৎ মিছিলে সমাবেশের প্রান ফিরে পায়।

ধামরাই বাজারে বনিক সমিতির আয়োজনে  এ পথসভায় প্রধান অতিথি ছিলেন ধানের শীষ প্রতিকের প্রার্থী আলহাজ তমিজ উদ্দিন। মিছিলে মিছিলে ধামরাই বাজার উপজেলা গেট এবং রথখোলা এলাকা কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়। ধামরাই সরকারি কলেজ শাখা সাবেক ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক, মলয়ঘাট জামে মসজিদের সভাপতি ও সাবেক ৪নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মোঃ সোহরাব হোসেন এর নেতৃত্বে ঢাকা জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ফারক হোসেন, সাবেক যুগ্ন আহবায়ক পৌর ছাত্রদল ও জেলা যুবদলের সদস্য শরিফুল ইসলামের পরিচালনায় ৪ নং ওয়ার্ড কৃষক দলের সভাপতি মোরশেদ ইসলাম মুকদম, ওয়ার্ড বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক এখলাছুর রহমান ও সেক্রেটারি ইউসুফ এবং ফজলহকসহ মলয়ঘাট মহল্লাবাসীদের সহযোগিতায় নির্বাচনী প্রচারণায় সর্ববৃহৎ মিছিলটি ধামরাই বাজার হয়ে সভা স্থলে পৌঁছায় । এসময় প্রধান অতিথি বিএনপি নির্বাচনী ইশতেহার জনগণের সামনে তুলে ধরেন।

প্রসঙ্গতঃ গত ২২ জানুয়ারি থেকে রাজনৈতিক দল ও প্রার্থীরা নির্বাচনি প্রচারণা শুরু করেছেন। এটি চলবে আগামী ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত। প্রচারণার শেষ প্রান্তে এসে প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন। ভোট শুরুর ৪৮ ঘন্টা আগেই থামবে প্রার্থীদের ভোটের প্রচারণার গাড়ি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!