সাভারে ছাত্রদল নেতা বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ

সাভার (ঢাকা) প্রতিনিধিঃ সাভারে সাবেক ছাত্রদল নেতা আরমান বাবুর বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা চাঁদাবাজির অভিযোগ ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন করেছে ব্যবসায়ী ও এলাকাবাসীরা। শনিবার দুপুরে সাভারের রেডিও কলোনী বাসষ্ট্যান্ড এলাকার আল-মুলসলিম গ্রুপের সামনে এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালন করেন তারা।

আয়োজিত মানবন্ধন থেকে বক্তারা বলেন, দুঃসময়ের ছাত্রদলের একজন পরীক্ষিত কান্ডারী মোঃ আরমান হোসেন বাবুর বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা চাঁদাবাজির অভিযোগ ও অপপ্রচার ঘটনায় আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। তার বিরুদ্ধে চাঁদা না দেয়ায় ব্যাবসায়ীর ডাব নিয়ে যাওয়ার অভিযোগ সম্পুর্ন মিথ্যা ও বানোয়াট। আমরা এই মিথ্যা অপপ্রচারের সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূূলক শাস্তি দাবি করছি।

মানববন্ধন শেষে নারী-পুরুষসহ শতাধিক লোক আরমান বাবুর বিরুদ্ধে করা মিথ্যা অভিযোগ প্রত্যাহারসহ প্রকৃত চাঁদাবাজদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবিতে বিক্ষোভ মিছিল করেন।

এর আগে শুক্রবার বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা জেলা উত্তরের দপ্তর সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে সাবেক পৌর ছাত্রদল নেতা আরমান হোসেন বাবুকে কারন দর্শানোর জন্য নোটিশ করা হয়।

নোটিশে উল্লেখ করা হয়, সাভার পৌর ছাত্রদলের সাবেক ছাত্রদল নেতা হয়েও সুনির্দিষ্ট সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের ভিত্তিতে, আপনার বিরুদ্ধে কেন স্থায়ী সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, এই মর্মে আগামী ৪৮ ঘটার মধ্যে জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা জেলা উত্তর শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকের উপস্থিতিতে লিখিত ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হলো।

অপর এক প্রেস বিজ্ঞপ্তিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা জেলা উত্তর শাখার সভাপতি মোহাম্মদ তমিজ উদ্দিন ও সাধারণ সম্পাদক মাহফুজ ইকবালের সিদ্ধান্ত অনুযায়ী সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সাভার পৌর ছাত্রদল নেতা আমির হামজাকে ছাত্রদলের প্রাথমিক সদস্য পদসহ দলীয় সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!