
সাভার (ঢাকা) প্রতিনিধিঃ সাভারের আশুলিয়ায় ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে হকার উচ্ছেদ অভিযানে গিয়ে বাঁধার মুখে পড়েন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এসময় হকাররা নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করলে সড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে যায়। এঘটনায় ডিইপিজেডের আনসার ও নিরাপত্তাকর্মীরা হকারদরকে সড়ক ছেড়ে দেয়ার অনুরোধ করলে বিক্ষোদ্ধ হকাররা আইন-শৃঙ্খলা বাহিনী ও আনসার সদস্যদের লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে।
এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে হকারদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে সড়কটিতে বেশ কিছু সময় যানচলাচলে বিঘœ ঘটে এবং আপশের এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। রবিবার দুপুরে নবীনগর-চন্দ্রা মহাসড়কের ডিপিজেড এলাকায় এ সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় অন্তত ১০ আহত হয়েছে। তাদেরকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে।
থানা পুলিশ জানায়, নবীনগর-চন্দ্রা মহাড়কের ডিইপিজেড এলাকায় অবৈধ হকার উচ্ছেদে যায় বেজপা। এসময় উচ্ছেদ অভিযানে অংশ নেয়া আনসার ও নিরাপত্তা কর্মীদের উপর হকাররা এক হয়ে লাঠিসোঁটা নিয়ে চন্দ্রাগামী লেন অবরোধ করেন। পরে পুলিশ ও আনসার সদস্যরা যৌথভাবে ধাওয়া দিয়ে হকারদের সড়ক থেকে সরিযয় দিলে যানচলাচল স্বাভাবিক হয়। তবে এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
বিক্ষোদ্ধ হকাররা অভিযোগ করেন, আনসার বাহিনীর সদস্যরা আমাদের কাছে চাঁদা চায়। চাঁদা দিতে না চাওয়ায় আমাদেরকে উচ্ছেদ করা হচ্ছে। আমরা প্রধানমন্ত্রী এবং সরাষ্ট্রমন্ত্রীর কাছে এর বিচার চাই। আনসার সদস্যদের বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ তুলে হকাররা বলেন, আমাদের কাছে বড় অঙ্কের টাকা দাবি করেছে। তাদের দাবিকৃত টাকা না দেয়ায় পরিকল্পিলতভাবে আমাদের উপর হামলা করা হয়েছে।
ফুটপাতের ব্যবসায়ী শফিকুল ইসলাম বলেন, আজকে ১৫ দিন ধরে প্রত্যেকটা হকারকে অত্যাচার করা হচ্ছে। কেউ যদি রাস্তায় দোকান বাসায় তাহলে আনসার সদস্যরা এসে চাঁদা দাবি করেন এবং চাঁদা দিতে না পারলে দোকান তুলে দেয়। তিনি বলেন, আমরা পেটের দারিাস্তায় দোকান করে পেট চালাই। কিন্তু আজ কয়েকদিন ধরে আমাদেরকে বসতে দেয়া হচ্ছেনা। তাই বাধ্য হয়ে আমরা আন্দোলনে নেিেছ। কারন আমাদের পেটে ভাত নাই, আমরা কি করে খাবো।
আশুলিয়ায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে গেলে হকাররা বাঁধা দেন এবং তারা চন্দ্রাগামী লেন অবরোধ করে রাখে। খবর পেয়ে আমাদের পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আনসার সদস্যদের সাথে নিয়ে হকারদেরকে রাস্তা থেকে সড়িয়ে দেয়ায় যান চলাচল স্বাভাবিক হয়ে আছে। এঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেলে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
